ডিসি হিলে পাঠশালার দুদিনের শিশু উৎসব শুরু কাল
শিশুদের পাঠশালা আয়োজিত দুদিনের বর্ণাঢ্য শিশু উৎসব কাল শুক্রবার বেলা একটায় নগরের ডিসি হিলে শুরু হচ্ছে। এতে থাকবে গুণীজন সম্মাননা, বেসরকারি প্রাথমিক মেধাবৃত্তির সনদ বিতরণ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতা, চিত্রকর্ম, পিঠা, ফল ও জাদু, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, তারকা শিশুশিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, বিনা মূল্যে শিশুদের দন্ত ও স্বাস্থ্য পরীক্ষা, বইয়ের দোকান ইত্যাদি। উৎসবের উদ্বোধন করবেন টেলিভিশন ব্যক্তিত্ব সৈয়দ আশিক রহমান। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে মুখ্য আলোচক থাকবেন কবি অরুণ দাশগুপ্ত। সমাপনী দিন (শনিবার) বিকেল তিনটায় আলোচনা সভার উদ্বোধন করবেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব। প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। মুখ্য আলোচক থাকবেন কবি আসাদ চৌধুরী।