ডিসি হিলে যন্ত্রশিল্পী সংস্থার অনুষ্ঠান কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা আগামীকাল শুক্রবার ডিসি হিল প্রাঙ্গণে আয়োজন করছে ‘অভিষেক ও প্রাণের মেলা-১২’ শীর্ষক অনুষ্ঠান। সকাল নয়টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠানে এবার সংবর্ধনা দেওয়া হবে কণ্ঠশিল্পী নকিব খান, রবি চৌধুরী, ওস্তাদ কিরণময় চৌধুরী ও প্রাচীন বাদ্যযন্ত্র তৈরি প্রতিষ্ঠান গণেশ অ্যান্ড সন্সকে। প্রাণের মেলকে আরও প্রাণবন্ত করতে গাইবেন দিলরুবা খান, ফকির শাহাবুদ্দিন ও ক্লোজআপ তারকারা। বিজ্ঞপ্তি।