ডিসি হিলে স্বাধীনতার বইমেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে ৭ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত নগরের ডিসি হিল প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা অনুষ্ঠিত হবে। এবারের বইমেলায় অর্ধেক দামে বাংলা একাডেমি, শিশু একাডেমীসহ ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনার বই কেনার সুযোগ পাবেন পাঠক।
৭ মার্চ শুক্রবার বিকেল পাঁচটায় বইমেলা উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী অনুপম সেন। প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বইমেলা উদ্যাপন পরিষদ আহ্বায়ক আনোয়ারা আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক মাহবুবুল হক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস ও একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। সন্ধ্যা ছয়টায় স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে কবিতা পাঠ।
দ্বিতীয় দিন বিকেল পাঁচটায় ‘বইয়ের ভবিষ্যৎ’ বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস। তৃতীয় দিন লেখক সম্মিলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। চতুর্থ দিন বিকেল পাঁচটায় ‘লেখক-পাঠক যোগাযোগ’ বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক মনিরুজ্জামান। শেষ দিন বিকেল চারটায় অনুষ্ঠিত হবে শিশু সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। বিজ্ঞপ্তি।