ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে ই-তথ্যকোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ডিসেম্বরে উদ্বোধন হবে ই-তথ্যকোষ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এর উদ্বোধন করা হবে। এতে শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও ব্যবসা- বাণিজ্যের যাবতীয় তথ্য থাকবে বাংলায়। ফলে খুব সহজেই যে কেউ যেকোনো প্রয়োজনে ই-তথ্যকোষ থেকে এসব বিষয়ে জানতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক এন আই খান ৮ নভেম্বর নগরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল ইসলাম, মেলা উদ্যাপন কমিটির সমন্বয়কারী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দিন।