ডিসেম্বরে ঢাকায় ই-এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার দেশগুলো তথ্যপ্রযুক্তি নিয়ে কতটুকু কাজ করছে, কী উদ্যোগ নিয়েছে—এসব নিয়ে বড় আয়োজন ই-এশিয়া এবার বাংলাদেশে হতে যাচ্ছে।ই-এশিয়ার শুরুটা ছিল ২০০৬ সালে থাইল্যান্ডের ব্যাংককে। এরপর এর তিনটি আয়োজন হয়েছে মালয়েশিয়ায় (দুটি) ও শ্রীলঙ্কায়। রাজনৈতিক হাঙ্গামার কারণে ২০১০ সালে ফিলিপাইনের সম্মেলনটি হতে পারেনি। ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান সিএসডিএমএস এই উদ্যোগের মূল আয়োজক। তবে, প্রতিবছর স্বাগতিক দেশের একটি সংস্থা এর ব্যবস্থাপনায় থাকে।২০০৯ সালে শ্রীলঙ্কার ই-এশিয়া সম্মেলনে বাংলাদেশের পক্ষে তৎকালীন মুখ্য সচিব আবদুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। তারা ২০১১ সালে সম্মেলনটি বাংলাদেশে আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে সিএসডিএমএসের প্রতিনিধি ঢাকায় এসে ভেন্যু ও অন্যান্য সুবিধা দেখে বাংলাদেশের স্বাগতিক দেশ হওয়ার ব্যাপারে সম্মতি জানায়।আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-এশিয়া ২০১১ অনুষ্ঠিত হবে। এতে থাকছে সম্মেলন ও মেলা। এরই মধ্যে জোরেশোরে চলছে ই-এশিয়ার প্রস্তুতি। বাংলাদেশে ই-এশিয়ার আয়োজন করছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।চলছে নানা আয়োজনস্বাধীনতার ৪০ বছর উদ্যাপনকে বিশেষভাবে দেখে এই আয়োজন করছে বাংলাদেশ। এ জন্যই ই-এশিয়ার ফোল্ডারে আলাদাভাবে দেখানো হয়েছে স্বাধীনতার চার দশক পূর্তিকে।পাশাপাশি দেশে তথ্যপ্রযুক্তিকে আরও ছড়িয়ে দিতেই বাংলাদেশ ই-এশিয়া আয়োজনের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান জানান, ই-এশিয়ার জন্য এরই মধ্যে সাতটি আলাদা আলাদা কমিটি কাজ করছে। এ ছাড়া ই-এশিয়ার মূল আয়োজক ভারতের প্রতিষ্ঠান সিএসডিএমএসও প্রয়োজনীয় সহযোগিতা করছে। ই-এশিয়ার দক্ষযজ্ঞ সমন্বয়ের জন্য বিসিসিতে স্থাপন করা হয়েছে ই-এশিয়া-২০১১ সচিবালয়। এই সচিবালয় কমিটি মূলত ই-এশিয়ার কাজ তদারকি ও সমন্বয় করছে। প্রতিটি আলাদা আলাদা কমিটি আলাদা আলাদা কাজ করছে, ফলে ই-এশিয়ার প্রস্তুতি এগিয়ে চলছে দ্রুততার সঙ্গে। কমিটিগুলোর নেতৃত্ব দিচ্ছেন সরকারের তথ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, বিআরটিএর চেয়ারম্যান, বিসিএস ও বেসিসের সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। যা থাকছে ই-এশিয়ায়পঞ্চমবারের মতো ই-এশিয়া অনুষ্ঠিত হচ্ছে এবার। এর আসর বসছে বাংলাদেশে। আর পুরো মেলায় থাকছে নানা ধরনের আয়োজন। মাহফুজুর রহমান জানান, এবারের মেলায় দেশের বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তির ব্যবহার এশিয়ার অন্যান্য দেশকে জানানোর ব্যবস্থা থাকছে, পাশাপাশি এই মেলার মাধ্যমে দেশের মানুষকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও উদ্বুদ্ধ করা হবে। মেলার আয়োজকেরা জানিয়েছেন, এবারের ই-এশিয়ায় চীন, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জাপানসহ বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্য নিয়ে হাজির হবে। ৩০টি সেমিনারে প্রায় ২০০ জন বক্তা বক্তব্য দেবেন। এখানে দেশি-বিদেশি বক্তারা তথ্যপ্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। আউটসোর্সিং, ইউনিয়ন তথ্যকেন্দ্র, টেলিমেডিসিন, ই-পুর্জিসহ বিভিন্ন দেশি ডিজিটাল নিয়ে আলোচনা করা হবে। ই-এশিয়া চলাকালে তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক পাঁচটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এখানে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি চলমান প্রদর্শনীতে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে আয়োজকেরা আশা করছে। এবার ই-এশিয়ায় পাঁচটি দেশের আলাদা আলাদা প্যাভিলিয়ন থাকবে। প্রত্যেক দেশের প্যাভিলিয়নে সে দেশের তথ্যপ্রযুক্তির নানা দিক দেখানো হবে। আর তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক দিক দেখানো হবে। বিভিন্ন উদ্ভাবনী প্রতিযোগিতা থেকে সেরা সেরা উদ্ভাবন এখানে দেখানোর ব্যবস্থা থাকবে। গোটা মেলাকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনা হবে। থাকবে প্রেস বক্সও।ই-এশিয়ার পাঁচ বিষয়এবার ই-এশিয়ার পাঁচটি মূল বিষয় রয়েছে। এসবের মধ্যে উঠে এসেছে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথা। এসব হচ্ছে:১. তথ্যপ্রযুক্তির মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি।২. জনগণের সঙ্গে তথ্যপ্রযুক্তির যোগাযোগ ঘটিয়ে দেওয়া।৩. জনগণের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেওয়া।৪. ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে ই-সেবা পৌঁছে দেওয়া।৫. ই-সার্ভিসের মাধ্যমে মানুষের সময়, অর্থসংক্রান্ত ভোগান্তি কমিয়ে নিয়ে আসা।ই-এশিয়ার বিভিন্ন তথ্য জানার ওয়েবঠিকানা : www.e-asia.org