ডিস্প্রাখে চট্টগ্রাম কেন্দ্রে ভর্তি চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখের চট্টগ্রামে অক্টোবর-ডিসেম্বর সেশনে ভর্তি চলছে। আসন খালি থাকা সাপেক্ষে ৭ অক্টোবর পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১৩ অক্টোবর। শেষ হবে ৩১ ডিসেম্বর। সকাল এবং সন্ধ্যাকালীন এই দুই সময়ে ক্লাসের ব্যবস্থা আছে। ডি স্প্রাখে কেন্দ্রে জার্মানিতে উচ্চশিক্ষার যাবতীয় তথ্য দেওয়া হয়। তথ্য দেওয়ার কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশের জার্মান দূতাবাসের সহায়তায়। ভর্তির জন্য ডি স্প্রাখে, ২১৬ জামাল খান রোড, চট্টগ্রাম—এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। বিস্তারিত মুঠোফোনে (০১৭১৫–২৪১৭২০) জানা যাবে। বিজ্ঞপ্তি।