ডুথ কিমস্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিমস্রুর ২০০৮-এর আন্তর্জাতিক সিম্পোজিয়ামে দেওয়া বক্তৃতাটি ছুঁয়ে দিয়েছিল সবাইকে। কিমস্রু বলেছিলেন, কম্বোডিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে সংগ্রাম ও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্থান করে নিয়েছেন। ‘কম্বোডিয়ার প্রত্যন্ত যে অঞ্চলের গ্রাম থেকে আমি এসেছি, সেখানে ৫০ ঘরের বেশি ছিল না। কোনো মেয়েও ছয় গ্রেডের বেশি পড়েনি। খুব অল্প বয়সে বাবা মারা যাওয়ার পর মাকেই আমার ও আমাদের পরিবারের দায়িত্ব নিতে হয়। সাত বছর বয়সে জীবিকার প্রয়োজনে নমপেনে চলে আসি, যাতে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। নতুন স্কুল, নতুন শহরজীবনে খুব সহজে মানিয়ে নিতে পারছিলাম না। আমার কোনো বন্ধুও ছিল না। ধীরে ধীরে সবাই আবিষ্কার করল, আমি একজন ভালো ছাত্রী। আমি আমার সহপাঠীদেরও পড়ার কাজে সাহায্য করতাম। আস্তে আস্তে আমার বন্ধুর সংখ্যা বাড়তে লাগল। অভিভাবকেরা তাঁদের সন্তানদের পড়ানোর জন্য নিয়ে আসতে লাগলেন। ২০০৭ সালে আমার পড়া শেষ। উচ্চতর শিক্ষার জন্য আমি সুযোগ খুঁজছিলাম। কারণ, আমাকে অনেক অর্থ দেওয়ার কেউ নেই। আমার মায়ের একজন বন্ধবী সবার আগে আমাকে এইউডব্লিউর খবর জানান। ওদের পুস্তিকার মধ্য দিয়ে আমি নানা সংস্কৃতির মেয়েদের কথা বলতে দেখি, যোগাযোগ করতে দেখি, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণার সুযোগ দেখি। এভাবেই আমি এখন এই বিশ্ববিদ্যালয়ে এলাম।’ বলছিলেন কিমস্রু নিজের সম্পর্কে।কিমস্রু ইংরেজি বলতে পারবেন কিংবা ইন্টারনেটে যা জানার ইচ্ছা সেটা ব্রাউজ করতে পারবেন, কখনোই তা ভাবেননি। কিমস্রু সাঁতার জানেন এবং কারাতের হলুদ বেল্ট অর্জন করেছেন। পড়া শেষ করে তিনি কম্বোডিয়ায় ফিরে মেয়েদের জন্য কাজ করতে চান। কিমস্রু প্রায় সম্পূর্ণ বৃত্তি নিয়ে এইউডব্লিউতে পড়ছেন। আত্মবিশ্বাসী কিমস্রু জানেন, সামনে সংগ্রাম করে চলতে হবে এবং একাই তিনি তাঁর স্বপ্নপূরণে এগিয়ে যাবেন।