ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা ১৬ মার্চ বিকেলে সংগঠনের সভাপতি এহেছানুল হকের সভাপতিত্বে ডুলাহাজারা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল্লাহ চৌধুরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
বক্তব্য দেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জামাল উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. রাসেল, শফিউল আজম, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সহসম্পাদক ওসমান গণি, সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হাসান আলী প্রমুখ।