ডুলাহাজারায় ইউপি সদস্য পদে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন ২৭ মে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ফারুকী পেয়েছেন ৪৬২ ভোট। ওই দিন বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। গত ৯ মার্চ ইউনিয়নের ইউপি সদস্য বীরেন দাশ মারা গেলে পদটি শূন্য হয়।
প্রিসাইডিং কর্মকর্তা ইকরাম উল্লাহ চৌধুরী জানান, ওয়ার্ডের দুই হাজার ২৩ জন ভোটারের মধ্যে এক হাজার ৫০৬ জন ভোট দিয়েছেন।