ডুয়াল সিম, এপ্রিল ফুল
অন্যসব চাইনিজ সেটের মতো আমার সেটটাও ডুয়াল সিম। প্রথমে আমার একটা সিম ছিল। কিন্তু সেটা প্রায়ই ঝামেলা করত দেখে আমাকে দ্বিতীয় আরেকটি সিম কিনে দেওয়া হয়। তবে এই সিমটার কথা আমি বন্ধুমহলে গোপন রাখি এবং একটু মজা করার সিদ্ধান্ত নিই। আমি মেয়ে সেজে আমার চার ঘনিষ্ঠ বন্ধু কল্লোল, অসীম, দ্বীপ্ত ও আরিফকে মিসকল এবং মেসেজ পাঠানো শুরু করি। অন্য বন্ধুদেরও মিসকল দিই। কিন্তু কেউ কলব্যাক করলে রিসিভ করি না। শিগগির এটা আমাদের মধ্যে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। সবাই বলাবলি করতে থাকে, ‘আচ্ছা, মেয়েটা কে হতে পারে? যে আবার আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে চেনে!’ আমি ভেতরে ভেতরে খুশিতে ছটফট করতে থাকি, কিন্তু বাইরে গম্ভীর ভঙ্গিতে আলোচনায় অংশগ্রহণ করি এবং বলি যে মেয়েটা আমাকেও খুব জ্বালাচ্ছে। তো অন্যরা বিষয়টি মোটামুটি এড়ানোর চেষ্টা করলেও দ্বীপ্ত ভালো রকম ধরা খেয়ে যায়।মেয়েটি কে হতে পারে, এটা নিয়ে সে গভীর চিন্তায় পড়ে। নিয়মিত মেসেজের উত্তর দেয়। সুযোগ বুঝে আমিও তার সঙ্গে শয়তানির মাত্রা বাড়িয়ে দিই। ‘মেয়েরূপী’ আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্কও হয়ে যায়। তখন এপ্রিল মাস প্রায় এসে পড়েছে। আমার মাথায়ও একটা চম ৎ কার বুদ্ধি আসে। আমি সব বন্ধুকে ‘এপ্রিলফুল’ বানানোর সিদ্ধান্ত নিই। অর্থা ৎ পয়লা এপ্রিল আমার সব বন্ধুকে আসল পরিচয় জানিয়ে ওই নম্বর থেকে মেসেজ দেব। উফ! কী দারুণ বুদ্ধি! চিন্তা করলেই আনন্দে আমার মন নেচে ওঠে। তো পয়লা এপ্রিল আমি চম ৎ কার এক মেসেজ রেডি করি। তার আগে ওই নম্বর থেকে দ্বীপ্তকে সর্বশেষ মেসেজ পাঠাই, অনেকটা ছ্যাঁকা দেওয়ার মতো কথাবার্তা লিখে। সবকিছু ঠিকই ছিল, শুধু একটা জায়গায় গোলমাল হয়ে গেল। ভুল করে আমি মেসেজটা পাঠিয়ে দিই আমার আগের সিম থেকে! একেই বলে কপাল! ডুয়েল সিমের সবচেয়ে বড় সমস্যা। রাফায়াত রাজি রহমানময়মনসিংহ