ডে উইথ আ কাউ
কোরবানির ঈদের খুব বেশি দিন নেই। মোটামুটি এক সপ্তাহ বাকি। আমি টিভি খুলে বসে আছি। টিভিতে শিশুকে ডিম আর মুরগির কলিজা খাওয়াতে বলা হচ্ছে। একজন মহিলা হাসিমুখে দাবি করছে, ‘বুদ্ধিইতো সব।’ আফসোস, বাংলাদেশে মুরগি আছে, মুরগির কলিজা নেই। থাকলে, ‘স্টুডেন্ট লীগ’, ‘আরডিএক্স বয়েজ’, ‘ঘাড়ত্যাড়াবাচ্চু’, ‘স্বপ্নময় বারেক’—এদের উৎপাত হতো না।তন্দ্রামতো এসেছে, এমন সময় হাজু ডেকে তুলল।—মামা, খালা বুইল্লো হাটে গি গরু আনতি। কই দাঁত দেইখি গরু কিনতি।—দাঁত দেখে গরু কেনার প্রোসেস তো আমার জানা নাই।—ইংলিশ বুইলেন্না মামা। ত্বরিত যান। একটা তাগড়া গরু খরিদ করি আনেন।—আচ্ছা যা, আমি আসছি।গরু কেনা মহা ঝামেলার ব্যাপার। ভালো গরু কিনতে হলে কূটবুদ্ধির অধিকারী হতে হয়। গরুর দালালদের ওপর টেক্কা দিতে হয়। সে ক্ষমতা আমার নেই।তার পরও, ঘরে বসে থাকার চেয়ে হাটে গিয়ে হাজির হলাম। পকেটে ষাট হাজার টাকা। হাটে গিয়ে দেখি বিস্তর গরু।সর্বনাশ। বাংলাদেশে এত গরু আছে এটা দেখে আমি মোটামুটি অবাক। গত ঈদেই না দশ লাখের বেশি গরু কোরবানি দেওয়া হলো! আমার হতবাক হওয়ার সুযোগ নিয়ে এক দালাল হাত ধরে খয়েরি রঙের একটা ষাঁড়ের সামনে দাঁড় করিয়ে দিল। গরু ষাঁড়ের মুখটা হাসি হাসি মনে হলো। আমি দালালকে বললাম, আঙ্কেল, ওর দাঁত দেখান।দালাল পিবিক করে পানের পিক ফেলে বললো, ও বাইস্তে, তুমি কি গরুর দাঁত খাবা? তুমি খাবা গরুর গোশত। গরু দেখিছ? একদম বোম্বাই গোশত।—বোম্বাই গোশত মানে?—মানে ‘কাটা লাগা’ গরু, ‘ঝিলিক গরু’, ‘রাশি গরু’—সব আছে বুয়েচ্ছো?আমি চোখমুখ বুজে ওই বড় গরুটাই কিনব এমন সময় পাশ থেকে কী যেন বলল, ভাই, হিন্দুস্তানের গরু। কোরবানি জায়েজ হবে কি হবে না। ঝামেলায় গিয়ে লাভ কী? আসেন পাকিস্তানি গরু নিয়ে যান।ওমা, পাকিস্তানি গরু কিনতে গিয়ে কে একজন বলে বসল, ‘ভাইস্তে দেখি যুদ্ধাপরাধীদের ফ্যান!’ আমি মা-কে ফোন দিলাম। ভালো প্যাঁচে পড়া গেছে। মা বলল, ‘গরুর গায়ে তো লেখা নাই কোন দেশি। তুই দাঁত ভালো দেখে একটা নিয়ে আয়।’লজিক নির্ভুল। আমি একটা দেশি গরু কিনে বাড়ির পথ ধরলাম। গরুটার মালিক ব্যাজার মুখে বসে ছিল। তার দাবি, সত্য কথা বলছে বলে তার গরু বিক্রি হচ্ছে না। হিন্দুস্তানি বললে ঠিকই এতক্ষণে বিক্রি হয়ে যেত।যা হোক, হাতে গরুর দড়ি, পেছনে গরু। হাঁটতে হাঁটতে মোড়ের দিকটাতে আসতেই দেখি গমগমে মিছিল ধেয়ে আসছে। আমি গরু নিয়ে রাস্তা পার হব। তার আগেই আমার হাতে দড়ি ধরিয়ে গরু ফুটপাত ধরে দিল ছুট।সর্বনাশ। আমি মিছিলের গ্যাঞ্জামে কীভাবে গরু ধরব? গরু তো পালায়নি। পালিয়েছে ষাট হাজার টাকা!মিছিলের এক পাশেই দেখি গরুটা ডাস্টবিন ঘাঁটছে। আমি ঢিল তুলে নিয়ে যেই ছুড়েছি, সঙ্গে সঙ্গে মিছিলের ভেতর থেকে কে একজন বলল, ‘হালার পুলিশে ঢিল মারে!’ রে রে করে সবাই ছুটল পুলিশ-ভ্যানের কাছে। মুহূর্তেই লাঠিসোঁটা, স্যান্ডেল, পাটকেলে ভয়াবহ অবস্থা তৈরি হয়ে গেল। ঢিলটা যেন ডাস্টবিনে পড়েনি, পড়েছে মৌচাকে। আমি এদিক-ওদিক ছোটাছুটি করছি। হঠাৎ দুজন পুলিশ এসে বলা নেই কওয়া নেই লাঠি দিয়ে দুটো বাড়ি দিয়ে আমাকে প্রিজন ভ্যানে তুলে ফেলল।আমার চিন্তার মুখ্য বিষয় তখন গরু; প্রিজন ভ্যান নয়। বাড়ি গেলে যা আমাকে কেটে রান্না করবে আর ফুল ফ্যামিলি খাবে।যা হোক, সন্ধ্যার দিকে রুই-কাতলাদের রেখে বাকিদের চড় থাপড় দিয়ে ছেড়ে দিল। একজন পুলিশ তো আমাকে বলল, বল, সাইন এক্স-এর ডিফারেনশিয়েট কত? আমি অপমানে হলুদ হয়ে গেলাম।রাজ্যের ভয় নিয়ে বাড়ি ফিরলাম। সদর গেট থেকে উঁকি মেরে দেখি, ভেতরে সবাই ‘দেশি’ গরুটার গলা ধরে বসে আছে।বাবা হাসিমুখে বললেন, কই ছিলি? দ্যাখ, হাজু ফ্রি ফ্রি মুদির দোকানের সামনে থেকে কোরবানির গরুটা ধরে এনেছে।হাজু আকর্ণবিস্তৃত একটা হাসি দিল। জুবায়ের আলমকুষ্টিয়া