ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডেইলি স্টার-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে চট্টগ্রামেও। এ উপলক্ষে ১৪ জানুয়ারি প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রেহানা বেগম, রেখা আলম চৌধুরী, সাফিয়া গাজী রহমান, অরুণাক্ষী তালুকদার, মাহিন খান, খোরশেদ আলম, জেমস গোমেজ প্রমুখ। এরপর শোভাযাত্রা পত্রিকার চট্টগ্রাম কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, বেসরকারি সংগঠনের প্রতিনিধি, সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা চট্টগ্রাম কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি।