ডেকোরেটার্স মালিক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ১৭ সেপ্টেম্বর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মো. সাহাব উদ্দিন নতুন কমিটির সভাপতি ও সাজেদুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি বসির আহমদ চৌধুরী, সহসভাপতি মো. বকতেয়ার মিয়া, এস এম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কুতুব উদ্দিন, সহসাধারণ সম্পাদক আবদুল মাবুদ, কোষাধ্যক্ষ ইমতিয়াজ আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, সহপ্রচার সম্পাদক মো. কুতুব উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক কাজী তামিম জুনায়েদ, সমাজকল্যাণ সম্পাদক জানে আলম ও পুঁজি বিনিয়োগ সম্পাদক আবদুর রহমান বিজ্ঞপ্তি।