ডেটাবেইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুরা, নতুন গঠনতন্ত্র ছাপা হয়ে গেছে। এবার সব বন্ধুসভাকে এগুলো পাঠানোর পালা। ছোটখাটো কিছু পরিবর্তন আছে গঠনতন্ত্রে। পদবিন্যাসেও আনা হয়েছে কিছু পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী এখন বন্ধুসভায় কার্যকরী কমিটির কাজ চলবে। কমিটির সব সদস্যের জন্য প্রথম আলো বন্ধুসভার গঠনতন্ত্র পাঠ বাধ্যতামূলক। গঠনতন্ত্র নিয়ে একটি বৈঠকের আয়োজন করলে আরও ভালো হয়। যে বৈঠকে কার্যকরী কমিটির সদস্য ছাড়াও সব সদস্য উপস্থিত থেকে নিয়মকানুনগুলো বুঝে নেবেন।
অনেক বন্ধুসভা প্রায় নিয়মিত অনেক আয়োজন করে থাকে। কিন্তু অনেক বন্ধুসভাই সেগুলো বন্ধুসভার ঠিকানায় পাঠায় না। আমরা চাই ছোট-বড় সব আয়োজনের খবর-ছবি বন্ধুসভায় আসুক। বন্ধুসভার পাতায় প্রকাশিত না হলেও সেসব আমরা বন্ধুসভার ওয়েবসাইট ও ফেসবুক পেজে দিতে পারি।
প্রথম আলোর শুরু থেকেই বন্ধুসভার কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন বন্ধুসভার যতগুলো কমিটি তৈরি হয়েছে, যত সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁদের নাম-ঠিকানা আমাদের কাছে পাঠান। আমরা সেগুলো ডেটাবেইস সংরক্ষণ করছি। এ দায়িত্বটি বন্ধুসভার যেকোনো একজন সদস্য তাঁর কাঁধে তুলে নিতে পারেন। আগামী সেপ্টেম্বর মাসজুড়ে আমরা সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করব। আমরা চাই প্রতিটি বন্ধুসভায় নতুন মুখ, নতুন সদস্য।
যেসব বন্ধু প্রবাসে আছেন, তাঁদের নাম-ঠিকানাও আলাদা করে সংগ্রহ করছি। প্রবাসী বন্ধুরা তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য পূর্ণাঙ্গ ঠিকানা বন্ধুসভার ই-মেইলে পাঠাতে পারেন।
ঢাকা প্রথম আলো অফিসের বন্ধুসভা কক্ষটি বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে। নতুন-পুরোনো সব সদস্যকে এখানে আমন্ত্রণ জানাই। এখানে বিভিন্ন বিষয়ে সাপ্তাহিক আসরগুলোয় অংশ নিতে পারেন। আজ বিকেল চারটায় বসেছে ঢাকার বাইরের বন্ধুদের স্বপ্ন-আড্ডা। আগ্রহী বন্ধুরাও চলে আসতে পারেন।