ডেনিম নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন শোতে র্যািম্পে হাঁটছেন মডেলরা। ছবি: নকশা
ফ্যাশন শোতে র্যািম্পে হাঁটছেন মডেলরা। ছবি: নকশা
.
.

বাংলাদেশে তৈরি ডেনিম পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে পঞ্চম ডেনিম উৎসবের আয়োজন হয় ২ মার্চ ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। দুই দিনের এই আয়োজনে পণ্য প্রদর্শনীর পাশাপাশি ছিল ফ্যাশন শো। এতে অংশ নেয় বাংলাদেশের এনভয় টেক্সটাইল এবং ব্রাজিলের ভিচুয়ানা টেক্সটাইল।
ফ্যাশন ডিজাইনের বাংলাদেশি ছাত্রছাত্রীদের নকশা করা কাপড় পরে বাংলাদেশের মডেলরা হাঁটেন র্যাম্পে। প্রথম কিউতে ব্রাজিলের ভিচুয়ানা টেক্সটাইলের পোশাক পরে একের পর এক মডেল হাঁটেন। দ্বিতীয় কিউতে দেখা যায় বাংলাদেশের এনভয় টেক্সটাইলের কাপড়। শেষ দিকে আরও তিনটি ফ্যাশন কিউতে দেখানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নকশা করা পোশাক। সবশেষে কোরিওগ্রাফার লুনা আফরোজ সব মডেলকে নিয়ে হাজির হন র্যাম্পে।
ডেনিমস অ্যান্ড জিনস ডটকম বাংলাদেশের উদ্যোক্তা সন্দীপ আগারওয়াল বলেন, বাংলাদেশের তৈরি ডেনিমের চাহিদা এখন বিশ্বব্যাপী। এই শিল্পের সমৃদ্ধি ও ক্রেতা-বিক্রেতাদের সেতুবন্ধ তৈরি করতেই এই আয়োজন।

.
.