ডেনিমের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনিম নিয়ে হয়ে গেল নজরকাড়া প্রদর্শনী
ডেনিম নিয়ে হয়ে গেল নজরকাড়া প্রদর্শনী

দেয়ালজোড়া ডেনিম প্যান্ট ঝোলানো। বেশির ভাগই নীল, তবে হালফ্যাশনের নানা রঙের ডেনিমও চোখে পড়ে। এর মধ্যে সবাই ঘুরে দেখছেন ডেনিমের কত ধরন হতে পারে।
১ ও ২ মার্চ ঢাকার একটি হোটেলে হয়ে গেল ডেনিম প্রদর্শনী। ডেনিম কাপড়ে তৈরি নানা পণ্য ছিল এ আয়োজনে।
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইটালি, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ব্রাজিল ও জাপানের ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়। বাংলাদেশ থেকে এ মেলায় অংশ নেয় ডেনিম এক্সপার্ট লিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড, হামিদ ফেব্রিকস লিমিটেড, মাহমুদ ডেনিমস লিমিটেড, নাসা তাইপে ডেনিমস লিমিটেড, সাসা ডেনিমস লিমিটেড, দক্ষিণ চায়না বাংলাদেশ লিমিটেড, জাবির অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড ও পার্টেক্স ডেনিম।
প্রদর্শনীতে মোট স্টল ছিল ২৫টি।