ডেন্টাল পরিষদের চিকিৎসাশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেকুয়ায় সম্প্রতি দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসাশিবিরের আয়োজন করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে চিকিৎসাশিবিরের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপজেলা সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, মেরিট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. সানা উল্লাহ। বাংলাদেশ ডেন্টাল পরিষদ দ্বিতীয় বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ও পেকুয়া উপকূলীয় জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগ এ চিকিৎসাশিবিরে ১১৩ জন রোগীর দাঁতের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।