ডেফোডিলে নবীন বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) চট্টগ্রাম ক্যাম্পাসের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সম্প্রতি নগরের একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। ডিআইআইটির অধ্যক্ষ মো. ফারুক ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কান্তি বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিজেদের যোগ্যতর হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনা, শ্রেণীকক্ষে উপস্থিতি ও শিক্ষকদের উপদেশ মেনে চলতে হবে।’ তিনি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর জোর দেন। ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, চট্টগ্রামে শিগগিরই ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে। এই প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা দেশ-বিদেশে সম্মানজনক অবস্থানে রয়েছেন বলে তিনি জানান। সভাপতির বক্তব্যে ডিআইআইটির অধ্যক্ষ মো. ফারুক ইসলাম বলেন, এ বছর ডিআইআইটিতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সংযোজন হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি নতুন বিষয় সংযোজন করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক