ডেমোক্রেসি ওয়াচের আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে তৃণমূল পর্যায়ে মানবাধিকার সংরক্ষণে সংবাদপত্রের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নগরের মোমিন রোডে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। সভায় বক্তব্য দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোহাম্মদ মোরশেদুল ইসলাম, রাউজান প্রেসক্লাবের সভাপতি মীর মোহাম্মদ আসলাম, ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদক অরুণ বিকাশ দে, চিটাগং পোস্ট পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিবেদক এ কে এম ইউসুফ প্রমুখ। বিজ্ঞপ্তি।