ডেল ব্র্যান্ডের নতুন নোটবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের ১৪ ইঞ্চি পর্দার তৃতীয় প্রজন্মের নতুন নোটবুক। এতে একই সঙ্গে গ্রাফিক্সের কাজ ও গেম খেলা যায়। নোটবুকটিতে রয়েছে এক টেরাবাইট হার্ড ড্রাইভ। ডেল ইন্সপায়রন সিরিজের কালো রঙের এই নোটবুকটির (মডেল এন৩৪২১) দাম পড়বে ৫৩ হাজার ৯০০ টাকা। এর সঙ্গে বিনা মূল্যে দেওয়া হচ্ছে একটি ডেল ক্যারিকেস এবং এক বছর পর্যন্ত যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সেবা।
এদিকে যাদের গেমের প্রতি ঝোঁক রয়েছে তাদের জন্য বাজারে এসেছে তোশিবা (স্যাটেলাইট পি ৫০ মডেল) গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপে রয়েছে এক টেরাবাইট হার্ডডিস্ক, উইন্ডোজ এইট, চার গিগাবাইট এনভিদিয়া গ্রাফিক্স কার্ড, হারমান কার্ডন স্পিকার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। ল্যাপটপটি গেমিং ও গ্রাফিক্সের কাজের জন্য বিশেষভাবে উপযোগী করে তৈরি করা হয়েছে। বিনা মূল্যে ক্যারিকেস এবং এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম এক লাখ ২২ হাজার টাকা।
এ ছাড়াও প্রযুক্তি বাজারে পাওয়া যাচ্ছে এলজি ব্র্যান্ডের (২০ইএন৩৩এস মডেল) নতুন এলইডি মনিটর। সাড়ে ১৯ ইঞ্চির মনিটরটিতে সুপার-এনার্জি সেভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি পরিবেশবান্ধব এবং বিদ্যুৎসাশ্রয়ী।
মনিটরটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল স্মার্ট সল্যুশন এবং মনিটরটিকে দেয়ালে ঝুলিয়ে ব্যবহারের জন্য রয়েছে ওয়াল মাউন্ট সুবিধা। এর দাম রাখা হয়েছে সাড়ে নয় হাজার টাকা।
নিজস্ব প্রতিবেদক