ডোনাল্ড ট্রাম্প স্পেশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্লাদিমির পুতিন সম্পর্কে—

তিনি তাঁর দেশ চালাচ্ছেন। অন্তত তিনি একজন নেতা। আমাদের দেশে এখন যা আছে তঁার মতো নয়।

(১৮ ডিসেম্বর ২০১৫)

নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে—

আমি ফিফথ অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে কাউকে গুলি করে আসব, তবুও আমার ভোট কমবে না।

(২৩ জানুয়ারি ২০১৬)

নির্যাতন প্রসঙ্গে—

আমি ওয়াটারবোর্ডিং ফিরিয়ে আনব। আমি ওয়াটারবোর্ডিংয়ের চেয়েও খারাপ আরও অনেক কিছুই ফিরিয়ে আনব।

(৭ ফেব্রুয়ারি ২০১৬)

হিলারি ক্লিনটন সম্পর্কে—

রাশিয়াবাসী, তোমরা যদি আমার বক্তব্য শুনতে পাও, আশা করি, তোমরা হারিয়ে যাওয়া ৩০ হাজার ই-মেইল খুঁজে পাবে।

(২৭ জুলাই ২০১৬)

বারাক ওবামা সম্পর্কে—

তিনি আইসিসের প্রতিষ্ঠাতা।

(১০ আগস্ট ২০১৬)

আয়কর ফাঁকি দেওয়া প্রসঙ্গে—

আমি কাজটা অবশ্যই করেছি। ওয়ারেন বাফেটও করেছেন, জর্জ সরোস এবং অন্য অনেকেই করেছেন, যাঁদের কাছ থেকে হিলারি এখন টাকা পান।

(৯ অক্টোবর ২০১৬)

নির্বাচনের ফল প্রসঙ্গে—

আমি এই মহান ও ঐতিহাসিক

নির্বাচনের ফলাফল মেনে নেব,

যদি আমি জিতে যাই।

(২০ অক্টোবর ২০১৬)

গ্রন্থনা: আলিয়া রিফাত

সূত্র: বিবিসি