ডোমখালী সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চান্দগাঁও সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের হামিদচর এলাকার ডোমখালী সেতু পুনর্নির্মাণের দাবিতে ১ নভেম্বর হামিদচর এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়। এতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সাইফুদ্দীন খালেদ, জসীম উদ্দীন, রেয়াজউদ্দীন, ইকবাল হোসেন, রমজান আলী, এমদাদুল হক, গোলাম আয়াস, রেজাউল করিম, আবুল কাসেম ভূঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, ডোমখালী সেতুটি ধসে যাওয়ার পর দুই বছর পার হলেও এখনো পুনর্নির্মাণ করা হয়নি। ফলে চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। বিজ্ঞপ্তি।