ড্যাফোডিলসভার চৈত্রসংক্রান্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিল ‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে বেলা ১১টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করে বর্ষবরণ উত্সব। বিশ্ববিদ্যালয়ের অডিেটারিয়ামে আয়োজন করা হয় এ উত্সবের। বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর লুত্ফর রহমান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হাবিব। আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহমেদ হেলাল, সাইদুজ্জামান, জান্নাতুল বাকের, দেবলীনা সুর ও হাসান মাহমুদ।