ড্যাফোডিলসভার বসন্তে বন্ধুবরণ

ঋতুরাজ বসন্তের রঙে মহা ধুমধামে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বরণ করে নিল তাদের নতুন বন্ধুদের। ১৫ ফেব্রুয়ারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বেলা তিনটায় আয়োজন করা হয় ‘বসন্তে বন্ধুবরণ’ শিরোনামের অনুষ্ঠানের। নাচ, গান, আবৃত্তি, গম্ভীরা, পুথি পাঠের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় বসন্তের মূল আমেজ।
ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা এ আয়োজনে অংশ নেন। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের উপস্থিতি বন্ধুদের অনুপ্রাণিত করে।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা গীতিকার কবির বকুল, সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক শান্তা তাওহিদা, মাহাবুব পারভেজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর আমিনুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মিজানুর রহমান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মডারেটর আনোয়ার হাবিব ।
বসন্তে বন্ধুবরণের এই চমৎকার আয়োজন সত্যিকার অর্থেই স্মরণ করিয়ে দিচ্ছিল বসন্তের কথা।