ড্যাফোডিলসভার নবান্ন উত্সব

২ ডিসেম্বর মঙ্গলবার প্রথম আলো-ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে দিনব্যাপী নবান্ন উত্সবের। বিশ্ববিদ্যালয়ের প্রিন্স প্লাজা ক্যাম্পাসে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
সকাল ১০টায় পিঠা উত্সবের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম।
বেলা সাড়ে তিনটায় অডিটরিয়ামে শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুত্ফর রহমান, উপ-উপাচার্য ড. এম গোলাম রহমান, মিজানুর রহমান, সৈয়দ আখতার হোসেন ও আনোয়ার হাবিব। নবান্ন নিয়ে কথা বলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডা. মোহিত কামাল ও মাহমুদুজ্জামান বাবু।
সাংস্কৃতিক পর্বে থাকে গান, নৃত্য, আবৃত্তি ও মূকাভিনয়। নবান্নকে ঘিরে দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার আনন্দিতা খান, আবৃত্তি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সুখদেব সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার হাসান সালেহ। মূকাভিনয় করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মীর লোকমান।
উত্সবে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ড. বিনয় বর্মন ও সাইদুজ্জামান রওশন।
আলোচনা ও সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন জয় আহমেদ, নাফিজা রহমান ও আবদুল্লাহ আল মামুন। নবান্ন উত্সবে সার্বিক সহযোগিতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।