ঢাকা কলেজিয়েট স্কুলে বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলে বিতর্কের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে বিতর্কের গুরুত্ব, প্রকারভেদ, কলাকৌশল ও প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক নোমান সুমন। প্রশিক্ষণ শেষে ক্লাব কার্যক্রম পরিচালনার জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ৯ম শ্রেণির শিক্ষার্থী ইশতিয়াক মাহমুদ ও মো. আতিকুল ইসলাম যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ভূইয়া এবং মডারেটর এ কে এম নাজমুল হক খান।

বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।