ঢাকা ফুডিসের 'কাপকেক ফেস্টিভ্যাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হবে এ উৎসব।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হবে এ উৎসব।

ভোজনরসিকদের অনলাইন কমিউনিটি ‘ঢাকা ফুডিস’ রাজধানীতে একটি ব্যতিক্রমী খাদ্য উৎসবের আয়োজন করেছে। ‘ফুডিস কাপকেক ফেস্টিভ্যাল ২০১৪’ শিরোনামে এই আয়োজনে দেশে এই প্রথমবারের মতো শুধু ফেসবুকে পণ্য বিক্রিকারী এবং অনলাইন কাপকেক বেকারি প্রতিষ্ঠানগুলো এক জায়গায় হাজির হচ্ছে। আগামীকাল শনিবার গুলশান-১-এর ১২৭ নম্বর রোডের ‘কার্ট কোম্পানি’তে এই উত্সব অনুষ্ঠিত হবে।

উৎসবে খাবার, আইসক্রিম ও নানান স্বাদের কাপকেক পাওয়া যাবে। এছাড়া ‘ফুডিস প্রতিযোগিতা’ ও সরাসরি সংগীতের আয়োজন থাকছে অনুষ্ঠানে। এই আয়োজনের রেডিও পার্টনার রেডিও স্বাধীন। উৎসবে অংশগ্রহণকারী বেকারিগুলো হলো লিল কেক, দ্য ফ্লুরিস্ট, ডিবেক, সুইট লিটল থিংস, বেকড বাই ডানিয়া, ক্রাম্বস এবং মড পড।

আগামীকাল বেলা ২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উত্সব চলবে। উৎসবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা এখানে ‘আন্তর্জাতিক নারী দিবস’কে ভিন্নভাবে পালন করার সুযোগ পাবেন এবং প্রিয়জনকে কাপকেক উপহার দিতে পারবেন। এতে প্রবেশ ফি থাকলেও ফুডপান্ডা মোবাইল অ্যাপস ব্যবহারকারীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন অনুষ্ঠানস্থলে। ঢাকা ফুডিসের এ উৎসবে সহযোগিতা দিচ্ছে ফুডপান্ডা, লিভন, মি-আমোর এবং কিউবি।

উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ঢাকা ফুডিসের ফেসবুক পেইজ:   Facebook.com/DhakaFoodies