ঢাকা ব্যাংকের উদ্যোগে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে হিউম্যান রিসোর্স ও কনজিউমার ব্যাংকিং–বিষয়ক মতবিনিময় সভা ৫ অক্টোবর নগরের জামালখানের চট্টগ্রামের ব্যাংকার্স ক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন, হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান মেহেদী হাসান, কার্ড বিজনেস ইউনিটের প্রধান এইচএম মোস্তাফিজুর রহমান এবং চট্টগ্রাম অঞ্চলের কি অ্যাকাউন্টস ম্যানেজার নিশতাক আহমেদ।
এতে অংশ নেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও ইউনিট–প্রধান। সভায় হিউম্যান রিসোর্স ও কনজিউমার ব্যাংকিং বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।