ঢাকা ব্যাংকের পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা গত ২৬ নভেম্বর নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক জসীম উদ্দিন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ। প্রধান অতিথি ব্যাংকের লক্ষ্য অর্জনে প্রত্যেক কর্মীকে প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। এতে চট্টগ্রামের সব শাখা ব্যবস্থাপক ও এসএমই সেন্টারের প্রধান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।