ঢাকায় প্রকাশক হত্যার প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আজিজ সুপার মার্কেটে প্রকাশক ফয়সাল আরেফীনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ১ নভেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা। মিছিলটি দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি তাজ নাহার, সহসভাপতি মুক্তা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একের পর এক মুক্তচিন্তার লেখক ও প্রকাশক হত্যার ঘটনায় বোঝা যায়, দেশের সাধারণ মানুষের মতপ্রকাশের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।