ঢাকায় স্প্যানিশ সপ্তাহের 'অনুপ্রেরণা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য বেটেল নাট’। আলোকচিত্রী: মো. ইউসূফ তুষার
‘দ্য বেটেল নাট’। আলোকচিত্রী: মো. ইউসূফ তুষার

স্প্যানিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজধানীর দৃক গ্যালারিতে অনুপ্রেরণা শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতা থেকে বাছাই করা আলোকচিত্র নিয়ে সাত দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে আজ সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশে স্পেনের দূতাবাস ও দৃক গ্যালারি যৌথভাবে এই আয়োজন করেছে।

‘দ্য ফ্রেন্ডশিপ ফরেভার’। আলোকচিত্রী: আশীষ দাস
‘দ্য ফ্রেন্ডশিপ ফরেভার’। আলোকচিত্রী: আশীষ দাস


এই আলোকচিত্র প্রতিযোগিতার মূল ভাবনা ছিল—অনুপ্রেরণাদায়ক মুহূর্তের ছবি। গত ২৭ আগস্ট থেকে ২০ সেপ্টম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় প্রায় চার হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়ে বলে জানিয়েছেন আয়োজকেরা। এসব ছবি থেকে বাছাই করা ৫৭টি ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর শিরোনামও ‘অনুপ্রেরণা’।

বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত লুই তেজাদা এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ ছাড়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী শহিদুল আলমসহ অতিথিরা প্রতিযোগিতার বিজয়ী আলোকচিত্রীদের পুরস্কার প্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর ছবিগুলো নিয়ে প্রকাশিত একটা ‘ফটোবুক’ বা আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।

আলোকচিত্র প্রদর্শনী ‘অনুপ্রেরণা’
স্থান: দৃক গ্যালারি, বাড়ি-৫৮, রোড-১৫/এ, ধানমন্ডি, ঢাকা।
তারিখ: ১৬ থেকে ২২ অক্টোবর, ২০১৪
সময়: প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা





‘টারটলস ক্যান ফ্লাই’। আলোকচিত্রী: কায়সার আহমেদ
‘টারটলস ক্যান ফ্লাই’। আলোকচিত্রী: কায়সার আহমেদ