ঢাকায় অ্যারোমা বিশেষজ্ঞ
শারমিন নাহারদিনের পর দিন কৃত্রিম প্রসাধন দিয়ে ত্বকের চর্চার কারণে অনেক সময় দেখা দেয় পার্শ্বপ্রতিক্রিয়া। তাই ত্বকের যত্নে প্রয়োজন প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এবং সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন অ্যারোমা থেরাপি। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন ভারতীয় অ্যারোমা থেরাপিস্ট কেয়া শেঠ।কেয়া শেঠ বলেন, ‘এই নিয়ে আমি চারবার বাংলাদেশে এলাম। এ দেশে অ্যারোমা সচেতনতা তৈরির জন্যই এবারের সফর আমার।’ শুধু বাংলাদেশ নয়, অ্যারোমা-সচেতনতা তৈরির লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘ভেষজ চিকিৎসা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তবে অ্যারোমা থেরাপি তা থেকে কিছুটা ভিন্ন। উদ্ভিদের জীবনীশক্তি এবং এর মধ্যে যে এসেনশিয়াল অয়েল বা তেল রয়েছে, তাই হলো অ্যারোমা থেরাপির মূল উপাদান। সহজ কথায় অ্যারোমা থেরাপি হলো গন্ধ চিকিৎসা। চুল, চামড়া এমনকি শরীরের অভ্যন্তরীণ সমস্যার জন্যও অ্যারোমা থেরাপি ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে ভেতর-বাহির উভয় ধরনের চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা যেতে পারে।’তিনি বলেন, ভারত ও বাংলাদেশের আবহাওয়া যেহেতু একই ধরনের, তাই ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিও একই ধরনের।১৯৯৬ সালে অ্যারোমা থেরাপি নিয়ে কাজ শুরু করেন কেয়া শেঠ। কলকাতায় অ্যারোমা থেরাপি-বিষয়ক তিনটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। এ ছাড়া নিজ নামে রয়েছে প্রায় ৯০টি অ্যারোমা থেরাপি পণ্য, যা রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। ত্বকের যত্ন ছাড়াও অ্যারোমা থেরাপির মাধ্যমে সর্দি, কাশি, মাইগ্রেন, আর্থরাইটিসের মতো বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন কেয়া শেঠ। বেশ কিছু পুরস্কারও পেয়েছেন এ বিষয়ে কাজ করার জন্য।