
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। এতে অংশ নেয় কক্সবাজার ও বান্দরবানের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫৭ জন শিক্ষার্থী।
উৎসবে শিক্ষার্থীরা অংশ নেয় এক ঘণ্টার লিখিত পরীক্ষায়। সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির ভিত্তিতে চারটি বিভাগে ৫০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের দেওয়া হয় মেডেল ও টি-শার্ট। এই ৫০ জন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গণিত উৎসবে অংশ নেবে।
বিজয়ীরা হলো:
প্রাথমিক বিভাগ: চ্যাম্পিয়ন পাঁচজন—পিটিআইসংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইশরাক খান, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের জুনাইদুল আরেফিন, কক্সবাজার আইডিয়াল স্কুলের শেহজাদুল হক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের ঋদিতা পাল ও বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির রাদিয়া করিম।
প্রথম রানারআপ তিনজন—চকরিয়ার অনুশীলন একাডেমির হাসনাত উল আতকিয়া, পিটিআইসংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিকের ইশমাম খান ও অনুশীলন একাডেমির সিদরাতুল মুনতাহা।
দ্বিতীয় রানারআপ তিনজন—অনুশীলন একাডেমির নাসরিন জিন্নাত ও ফাতেমা মোস্তাফা এবং মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুভব রুদ্র।
জুনিয়র বিভাগ: চ্যাম্পিয়ন তিনজন—কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নিলুফা সায়রিন ও মৃন্ময় দাশ এবং কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের রিশাদ ইবতেসাম।
প্রথম রানারআপ পাঁচজন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ইমতিয়াজ মাহিম, হাসান মো. নকিবুল হক ও মো. আল সিফাত, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফাতেমা তাসনিম ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসনোভা শামীম।
দ্বিতীয় রানারআপ ছয়জন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের আজওয়াত আরহাম রফিক, আদিপ্ত দাশ, মো. নাঈমুল ইসলাম, রূপক ইসলাম এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রাহিনা ইয়াসমিন ও তাসফিয়া আলম।
সেকেন্ডারি বিভাগ: চ্যাম্পিয়ন চারজন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সৌরভ দে, আরিফুর রহমান ও এস এ আরেফিন এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আরজিনা সাদেক।
প্রথম রানারআপ পাঁচজন—ঈদগাঁও মডেল উচ্চবিদ্যালয়ের সায়েদ তানবির হাসান ও আবদুল মালেক এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আমেনা বেগম, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের রফিকুল ইসলাম ও মো. ওবায়দুর রহমান।
দ্বিতীয় রানারআপ পাঁচজন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের পার্থ সারথি দাশ, অনিক দে ও জাওয়াদ তাহসিন এবং চকরিয়া গ্রামার স্কুলের চৌধুরী মোহাম্মদ আদিল নেওয়াজ ও ইশমাম বিন নুর।
হায়ার সেকেন্ডারি বিভাগ: চ্যাম্পিয়ন তিনজন—কক্সবাজার সরকারি কলেজের খন্দকার ইব্রাহিম, মিনহাজুল আরেফিন ও আমেনা ছিদ্দিকা।
প্রথম রানারআপ দুজন—কক্সবাজার সরকারি কলেজের মো. ফারুক ও সুমনা দে।
দ্বিতীয় রানার আপ ছয়জন—কক্সবাজার সরকারি কলেজের দিদারুল ইসলাম, জয়নাল উদ্দিন, জাকিয়া ফেরদৌস ও ইশতিয়াক মাহিন এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাজিয়া ফারজানা ও তাবাসসুম বেগম।