ঢাকায় যাবে ৩৯ খুদে গণিতবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্‌ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে বিজয়ী শিক্ষার্থীরা l প্রথম আলো
ডাচ্‌ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে বিজয়ী শিক্ষার্থীরা l প্রথম আলো

ডাচ্‌ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব গত মঙ্গলবার কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে জেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২১ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—চারটি বিভাগ থেকে ৩৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় গণিত উৎসবে যোগ দেবে।
প্রাথমিক বিভাগ: চ্যাম্পিয়ন তিনজন—চকরিয়া অনুশীলন একাডেমির আবদুল্লাহ নোমান, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির সুবায়েল তানবিন ও চকরিয়া গ্রামার স্কুলের আবদুল্লাহ আল মাহফুজ। প্রথম রানারআপ তিনজন—মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুভব রুদ্র, চকরিয়া অনুশীলন একাডেমির আদিবা জান্নাত ও আবদুল্লাহ আল নোমান। দ্বিতীয় রানারআপ চারজন—কক্সবাজার বিবেকানন্দ বিদ্যানিকেতনের সিদ্ধার্থ সুন্দরম দত্ত, রামু মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসনিম সুলতানা, কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুলের এহসানুল হক ও অনুশীলন একাডেমির মো. আতাউল্লাহ।
জুনিয়র বিভাগ: চ্যাম্পিয়ন দুজন—কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সানজানা সাফওয়াত ও কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের রিশাত ইফতেশাম।

প্রথম রানারআপ ছয়জন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জাহিন আফতাহি, তাসিন মো. জিহাদ, সপ্তক বড়ুয়া, আশেকুল মোস্তফা, চকরিয়া গ্রামার স্কুলের তারবীর হোসেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা। দ্বিতীয় রানার আপ ছয়জন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের রাহাত ছিদ্দিক, প্রিয়ম পাল, রিদুয়ান মাহমুদ, শাহেদুর রহমান, চকরিয়া গ্রামার স্কুলের চৌধুরী মো. আদিল নেওয়াজ ও মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফাতেমা তাসনিমা। 

মাধ্যমিক বিভাগ: চ্যাম্পিয়ন দুজন—কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসনিম নাওয়ার ও আমেনা ছিদ্দিকা। প্রথম রানারআপ তিনজন—কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অর্পিতা চৌধুরী, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সৌরভ দে ও ইশমামুল হক। দ্বিতীয় রানারআপ ছয়জন—কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রুয়েনা নাইম, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জাওয়াত তাহসিন, সরজিত দত্ত, সাইদুজ্জামান সিফাত, শাহেদ মো. আসিফ ও শান্ত নুর।

উচ্চমাধ্যমিক বিভাগ: চ্যাম্পিয়ন দুজন—রামু কলেজের পুষ্পা চাক ও কক্সবাজার সরকারি কলেজের মুসাব সাইদ আবদুল্লাহ। প্রথম রানারআপ দুজন-কক্সবাজার সরকারি কলেজের নাজমুস সাকিব ও  খন্দকার ইব্রাহিম রাকিব।