ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলএখানে সাঁতার শিখতে চাইলে শিশুর বয়স ন্যূনতম সাত বছর হতে হবে। ছেলে ও মেয়ে শিশুদের আলাদা সাঁতার শেখানো হয়। ভর্তির সময় খরচ পড়বে দুই হাজার টাকা। প্রতি মাসে দিতে হবে এক হাজার টাকা।ফোন: ০১৭১৯৮৭৮৯৪৮ঢাকা স্টেডিয়াম সুইমিং পুলএখানে শিশুদের আলাদা করে সাঁতার শেখানো হয় না। তবে বড়দের সঙ্গে শিশুরা সাঁতার শিখতে পারে। সাঁতার শেখার জন্য মাসিক খরচ এক হাজার ৮০০ টাকা। ফোন: ০১৭১২৬০৪৯৫২র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলর্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটার জন্য এখানকার হেলথ ক্লাবের সদস্য হতে হবে। এক বছরের জন্য সদস্য হওয়ার খরচ ১২-১৮ বছর বয়সী শিশুদের জন্য ৬৬ হাজার ৪১২ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ৪৭ হাজার ৪৩৮ টাকা। যোগাযোগ: ৮৭৫৪৫৫৫দ্য ওয়েস্টিন ঢাকাএখানে কেবল পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়। খরচ ১৫ হাজার টাকা। এক ঘণ্টা করে মোট ১৬টি ক্লাস নেওয়া হয়। ক্লাস হয় প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত।যোগাযোগ: ৯৮৯১৯৮৮হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওঢাকার সোনারগাঁও হোটেলে সাঁতার শেখার দুটো ভিন্ন কোর্স আছে। ছয় থেকে ১২ বছরের শিশুদের জন্য মাসিক খরচ ১৭ হাজার ৫০০ টাকা। বয়স ১২ বছরের ঊর্ধ্বে হলে মাসিক খরচ ২১ হাজার ৫০০ টাকা। একই পরিবারের একাধিক সদস্য সাঁতার শিখলে থাকছে জনপ্রতি দুই হাজার টাকা ছাড়। মাসে ক্লাস হয় মোট ১৬টি। ফোন: ৮১৪০৪০১হোটেল রূপসী বাংলাঢাকার হোটেল রূপসী বাংলায় সাঁতার কোর্সে অনূর্ধ্ব-১৬ বছরের জন্য খরচ পড়বে ১৩ হাজার টাকা।ফোন: ৮৩৩০০০১জাতীয় সুইমিং কমপ্লেক্সমিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শিশুরা গিয়ে বড়দের সঙ্গে সাঁতার কাটতে পারবে। কোর্স ফি দুই হাজার ৫০০ টাকা।সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সএখানে সাঁতার শেখার ব্যবস্থাটা মূলত মেয়েদের জন্য। তবে অনূর্ধ্ব সাড়ে সাত বছরের ছেলেরাও এখানে সাঁতার শিখতে পারবে। ভর্তি ফি দুই হাজার টাকা এবং প্রতি মাসে দিতে হবে দেড় হাজার টাকা। ফোন: ৯১১৯৭০৪