ঢাকায় স্পেনের খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের জনপ্রিয় খাবারের স্বাদ পেতে চলে আসুন ঢাকার ওয়েস্টিনে। এখানে বসেই খেতে পারবেন স্পেনের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় সব খাবার। এখানে ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে স্প্যানিশ ফুড ফেস্টিভ্যাল। স্পেন দূতাবাস ও হোটেল ওয়েস্টিন ঢাকার আয়োজন এটি। ওয়েস্টিনের সিজনাল টেস্ট রেস্টুরেন্টে প্রতিদিন ডিনারে বসে খেতে পারেন এই খাবার। সেই সঙ্গে উপভোগ করতে পারবেন স্প্যানিশ সংস্কৃতির জনপ্রিয় ফ্লেমেংকো নাচ। উৎসব উপলক্ষে স্পেন থেকে যোগ দিয়েছেন অতিথি শেফ। আয়োজনটির উদ্বোধন করেন স্পেন রাষ্ট্রদূত লুইস তেজাডা এবং দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক আজীম শাহ। ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই আয়োজন।