ঢেউয়ের তালে নাচে আর গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলপরীর মতো ঢেউয়ের তোড়ে আর গানের সুরে ওরা ভাসলেন আর ডুবলেন। চোখে মুখে ছিল আনন্দের ফোয়ারা। ওরা মানে মাহি, হাকিম, বাপ্পি, মোস্তফা, সাব্বিরসহ আরও অনেকে। চট্টগ্রামের বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টে মাদককে ‘না’ বলতে এসে এক অনন্য দিন কাটিয়েছেন তাঁরা। ব্যান্ডসংগীতের মুর্ছনায় ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে ঢেউয়ের তালে তালে নেচে-গেয়ে নেয়েছিলেন তাঁরা। তারকাদের একঝলক দেখা: প্রিয় শিল্পী-অভিনেতাদের একঝলক দেখার এবং কথা শোনার জন্য জড়ো হয়েছিলেন তরুণ-তরুণীরা। মঞ্চে ওঠার আগে একটি মুহূর্ত তারকাদের সান্নিধ্য পেয়েছেন অনেকেই। কনসার্টে এসে এই বাড়তি পাওনাটুকু অনেকের কাছে মধুর স্মৃতি হয়ে থাকবে অনেক দিন। সমুদ্রের উন্মাতাল ঢেউ: মিলা, বালাম আর আরেফিন রুমির কণ্ঠের সুরের ঝরনাটা যেন সি ওয়ার্ল্ডের মিনিসমুদ্রে এসে মিশে গেছে। তাই তো উপস্থিত তরুণ-তরুণী, শিশু-কিশোর সবাই শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পানিতে ঢেউয়ের তালে তালে নাচানাচি, দাপাদাপি করেছে। নায়ক যখন নায়িকা: নায়ক যখন নায়িকার ভূমিকায় কিংবা নায়িকা যখন নায়কের ভূমিকায় অভিনয় করে তখন কেমন হবে বলুন তো? মঞ্চে উঠে অভিনেতা মাহফুজ নায়িকা সেজে নায়ক পূর্ণিমাকে প্রেম নিবেদন করলেন। এসময় তাঁরা মাদকের সঙ্গে সঙ্গে ইভটিজিংকেও না বলেন।