ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান
ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান

রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এ জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১১ সেপ্টেম্বর সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদুল আলম, মোজাম্মেল হক, আহমদ সাইফুদ্দিন ছিদ্দিকী, প্রদীপ কুমার চৌধুরী, ফয়েজ আহমদ, জসিম উদ্দিন, মো. শাহজাহান, জসিম উদ্দিন, সাইদুর রহমান প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কামাল উদ্দীন আহমেদ সভাপতি ও মো. রিদুয়ানুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।