ঢেমশা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি আহমদ কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, সদস্য হাসান মাহমুদ, জ্যেষ্ঠ শিক্ষক হোসাইন ফারুকী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।