ঢেমশা উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢেমশা উচ্চবিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা
ঢেমশা উচ্চবিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা

সাতকানিয়া ঢেমশা উচ্চবিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৮ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পুরাণগড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, ছদাহা কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহ, ইছামতী আদর্শ দাখিল মাদ্রাসার সুপার আবদুর রহিম ও অভিভাবক আবদুর রহিম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল বড়ুয়া। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে সাখাওয়াত জামান ও সংহতি সেন অনুভূতি ব্যক্ত করে। সভা পরিচালনা করেন শিক্ষক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।