ঢেমশা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, ‘লেখাপড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে। দেশ ও জাতির স্বপ্ন পূরণে তাদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হবে।’৭ জানুয়ারি সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। শিক্ষক তরুণ কান্তি ধরের উপস্থাপনায় বক্তব্য দেন আহমদ কবির, নুরুল আমিন, হাসান মাহমুদ, মাওলানা হোসাইন ফারুকী, রণজিত কুমার বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।