প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়কে কলেজে উন্নীত করার লক্ষ্যে বিদ্যালয় পরিচালনা পরিষদের মতবিনিময় সভা ১৪ জুলাই বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, অভিভাবক সদস্য আবুল খায়ের, শ্যামল সেন, মুন্সি আহমদ কবির, সদস্য নুরুল আমিন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি ধর, শিক্ষক হোসাইন ফারুকী, বোধি রতন বড়ুয়া, অঞ্জুশ্রী হোড়, মোহাম্মদ ইব্রাহিম, অঞ্জু রাণী নন্দী, নিপু রাণী দাশ, রঞ্জিত কুমার বড়ুয়া, জসিম উদ্দিন, শামীমা আকতার, আবুল ফজল প্রমুখ। উল্লেখ্য, এ বিদ্যালয়ে আগামী ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর জন্য ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হবে। বিজ্ঞপ্তি।