ঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সভা শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া ঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবার্ষিকী উদ্যাপন ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উপলক্ষে এক মতবিনিময় সভা ১৫ অক্টোবর শনিবার বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় ঢেমশা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, সাবেক শিক্ষক-শিক্ষিকা, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।