প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালখান ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ বলেছেন, নগরের স্বাস্থ্যকর ওয়ার্ড হিসেবে পরিচিতি পাওয়া এই ওয়ার্ডে সৌন্দর্যবর্ধনের নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে যাত্রীছাউনি, সড়ক বিভাজকে ফুলের বাগান তৈরি, বিভিন্ন এলাকায় গণশৌচাগার ও ফোয়ারা নির্মাণ।
গত বুধবার জামালখান ওয়ার্ড কার্যালয়ে নগরের এ মতবিনিময় সভায় পেশাজীবী ও ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া, চট্টগ্রাম ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাছের গণি চৌধুরী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট-১–এর সাধারণ সম্পাদক মৃদুল দাশ প্রমুখ।