তত্ত্বের বাস্তব পরীক্ষা
সিমুলেশন সফটওয়্যার হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বাস্তবের কোনো নির্দিষ্ট কাজ পরীক্ষা করা যায়। সাধারণভাবে এখানে কেবল গাণিতিকভাবে বিষয়টি পরীক্ষা করা হয়। এর ফলে বাস্তবে কাজটি না করে সফটওয়্যারটি ব্যবহার করে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা যায়। বৈদ্যুতিক যন্ত্র এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি এবং ডিজাইন করার ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এর অন্যতম কারণ হলো এ ধরনের যন্ত্রাংশ তৈরি এবং পরীক্ষা একটি ব্যয়বহুল কাজ। প্রতিবার সরাসরি পরীক্ষা এবং সংশোধনের ব্যয় অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব এ ধরনের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। এ ছাড়া সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষায় বৈশিষ্ট্যগুলো আরও সঠিকভাবে যাচাই করার সুযোগ পাওয়া যায়। অনেকক্ষেত্রে সফটওয়্যারের পাশাপাশি পরীক্ষার কাজটি নির্দিষ্ট ওই যন্ত্রাংশের সঙ্গেও সমন্বয় করে করা হয়। কখনো ফলাফল সফটওয়্যারে দেখা হয় এবং কখনো কখনো সফটওয়্যারথেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ধরনের পরীক্ষার মাধ্যমে ফলাফল বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা হয়।সিমুলেশন সফটওয়্যার তৈরি করার সময় বিশেষ কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়। কারণ বাস্তবে কোনো পরীক্ষা করার সময় চারপাশের পরিবেশথেকে বিভিন্ন নিয়ামক পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করে। কিন্তু কম্পিউটারে পরীক্ষা করার সময় সেসব উপস্থিত থাকে না। ফলে পরীক্ষার ফলাফলে পার্থক্য থাকা স্বাভাবিক। সিমুলেশন সফটওয়্যার আরও একটি ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেটি হলো, যখন কোনো নতুন তত্ত্ব প্রস্তাব করা হয়। প্রস্তাবের সঙ্গে মিল রেখে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রমাণের মাধ্যমে বর্ণনা করা হয় তত্ত্বটি বাস্তবসম্মত কি না এবং সঠিক তত্ত্ব হিসেবে এটি গ্রহণ করা উচিত কি না। ইলেকট্রনিকস সিমুলেশনইলেকট্রনিক সিমুলেশন সফটওয়্যারগুলো বিভিন্ন গাণিতিক মডেল ব্যবহার করে ইলেকট্রনিক সার্কিট অথবা যন্ত্রাংশের বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা হয়। এ ধরনের সফটওয়্যার কম্পিউটারে একটি পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ল্যাবরেটরির পরিবেশ তৈরি করে। উদাহরণ হিসেবে সার্কিট লজিকস সফটওয়্যারটির কথা বলা যেতে পারে। এখানে একটি সিম্যাট্রিক এডিটর রয়েছে যা একটি স্পাইস ইঞ্জিনের ওপর ভিত্তি করে কাজ করে। একই সঙ্গে এখানে ওসিলেটরসহ আনুষঙ্গিক বিভিন্ন যন্ত্রাংশ সফটওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত আছে। ফলে যেকোনো ধরনের সার্কিটের যন্ত্রাংশ, ডিজাইন বা অন্যান্য বৈশিষ্ট্য পরিবর্তন করা হলে কী ধরনের ফলাফল হতে পারে সেটি সঙ্গে সঙ্গে দেখা যায়। এটি অন্যতম জনপ্রিয় একটি ইলেকট্রনিক সফটওয়্যার। ১০ হাজারেরও বেশি যন্ত্রের সিমুলেশন করার সুবিধা আছে এতে।৩৭টি দেশে এটির নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে। অধিকাংশ অ্যানালগ বা ডিজিটাল সার্কিট সিমুলেটর স্পাইস ইঞ্জিন ব্যবহার করে। এ ছাড়া বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য বিবেচনা করে পূর্ণাঙ্গ প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) তৈরি করতে বর্তমানে সিমুলেটর সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ ধরনের কাজের জন্য প্রোটেয়াস বেশ জনপ্রিয়। বর্তমান সময়ের অ্যানালগ, বা ডিজিটাল সার্কিট সিমুলেশন করার ক্ষমতাসম্পন্ন মিক্সডমোড সার্কিট সিমুলেটর নিখুঁতভাবে বৈশিষ্ট্য যাচাই করার সুযোগ করেদেয়।কম্পিউটার সিমুলেশনস সফটওয়্যারের একটি তালিকা পাওয়া যাবে http://en.wikipedia.org/wiki/ List_of_computer_ simulation_software ঠিকানার ওয়েবসাইটে।উইকিপিডিয়া অবলম্বনে