তথ্য গোপন
তথ্য গোপন করা গুরুতর অপরাধ। কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যায়, আমরা প্রতিনিয়তই তথ্য গোপন করছি। কোন ক্ষেত্রে, কখন, কীভাবে আমরা তথ্য গোপন করছি, তা-ই জানাচ্ছেন ইকবাল খন্দকারপ্রকাশিত তথ্য—‘আমার বাচ্চার বয়স এক বছর। সে হাঁটতে পারে।’গোপন করা হয়েছে যেসব তথ্য—ক. আমার বাচ্চা যে কারও কোলে উঠে জলবিয়োগ করতে পারে।খ. আমার বাচ্চা মোরগের বিষ্ঠা, জৈব সার, মাটির দলাসহ যাবতীয় অখাদ্য খেতে পারে।গ. আমার বাচ্চা কানের পর্দা ফাটিয়ে ফেলার মতো জোরে কান্নাকাটি করতে পারে।ঘ. আমার বাচ্চা আছাড় মেরে গ্লাস ভেঙে ফেলতে পারে।ঙ. আমার বাচ্চা গণ্যমান্য লোকজনের সামনেও দিগম্বর অবস্থায় হাঁটাচলা করতে পারে।প্রকাশিত তথ্য—‘আজ তমুক শপিং মল থেকে একটা শার্ট কিনলাম।’গোপন করা হয়েছে যেসব তথ্য—ক. শার্টটা কিনলাম এই জন্য, যেহেতু কেউ আর শার্ট ধার দিচ্ছিল না। আর কত দেবে!খ. শার্ট কিনেছি ঠিকই, তবে বাবার পকেট থেকে টাকা নেওয়ার অপরাধে বাড়িতে ঢুকতে পারছি না।গ. শার্ট কেনার সময় দোকানদার গোটা কয়েক আপত্তিকর কথা বলেছে। ফিক্সড প্রাইসের দোকানে দর-কষাকষি করেছিলাম কি না।ঘ. শার্ট কেনার পর বেশ কিছুক্ষণ শপিং মলে ছিলাম। আরও কিছু কিনব—এই জন্য না, বাসার ফ্যান নষ্ট তো তাই এসির ঠান্ডা বাতাসের জন্য।ঙ. শার্টটা আমার শরীরের চেয়ে ইঞ্চি দশেক লম্বা। দর্জির কাছ থেকে খাটো করতে হবে।প্রকাশিত তথ্য—‘আমার বাসায় অতিথি এসেছে।’গোপন করা হয়েছে যেসব তথ্য—ক. আসার সময় অতিথি কেজি পাঁচেক মিষ্টি নিয়ে এসেছে।খ. মিষ্টির সঙ্গে আরেকটা পোঁটলা ছিল। পান-সুপারি হতে পারে। এখনো খুলে দেখিনি।গ. অতিথি এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার বাড়িতে খাবে, আমাকে খাওয়াবে না?ঘ. অতিথি লুঙ্গি পরে আসেনি। প্যান্ট পরে এসেছে। পায়ে শু পরেছে। ভেতরে মোজা।ঙ. অতিথি প্রাথমিকভাবে আমাকে জানিয়েছে, তিন দিন থাকবে। ডিউরেশন আরও বাড়ে কি না কে জানে।প্রকাশিত তথ্য—‘বাংলাদেশ সফর করে গেলেন অমুক দেশের পররাষ্ট্রমন্ত্রী।’গোপন করা হয়েছে যেসব তথ্য—ক. তিনি শুধু সফরই করেননি, যে কদিন ছিলেন রোজ তিন বেলা হেভি খানাপিনাও করেছেন।খ. খাওয়ার পর শুধু যে চা খেয়েছেন তা বলা যাবে না, কফিও খেয়েছেন মাঝেমধ্যে। গ. রাষ্ট্রীয় কাজে সফরে এলেও ব্যক্তিগত কিছু কাজও করেছেন; যেমন, এটা-ওটা কেনা।ঘ. তিনি শুধু সফরই করেননি, নানা পোজ দিয়ে বেশ কিছু ছবিও তুলেছেন।ঙ. সফরকালে সরকারি দল ও বিরোধী দল—উভয় দলের তেলে সিক্ত হয়েছেন তিনি।প্রকাশিত তথ্য—‘আজ প্রায় অত ঘণ্টা জ্যামে আটকে ছিলাম।’গোপন করা হয়েছে যেসব তথ্য—ক. জ্যামে আটকে থাকার সময় আমি রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। কারণ, সিটে ম্যালা ছারপোকা ছিল।খ. এ সময় পাশের যাত্রী আমার কাঁধের ওপর মাথা রেখে নাতিদীর্ঘ ঘুম দিয়েছিল।গ. আমি মহিলা আসনের এক যাত্রীর দিকে বারবার তাকাতে গিয়ে একবার খানিকটা অপমানিত হয়েছিলাম।ঘ. দীর্ঘ সময় জ্যামে আটকে থাকার পর বাড়ি ফিরতেই বউ মারমুখো ভঙ্গিতে তেড়ে এসেছিল।ঙ. শেষ পর্যন্ত বউ কোনো অ্যাকশনে যাবে কি না, এখনো অনুমান করা যাচ্ছে না।