তথ্য সংরক্ষণের সফটওয়্যার
তথ্য সংরক্ষণের নতুন সফটওয়্যার বাজারে এনেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্রো সফটওয়্যারস লিমিটেড। সফটওয়্যারটিতে আছে নামের বিভিন্ন অংশ, কর্মরত প্রতিষ্ঠান, মা-বাবা, সঙ্গীর নাম, পদমর্যাদা, থানা, জেলা, রক্তের গ্রুপ ইত্যাদি অনুসারে যোগাযোগের ঠিকানা অনুসন্ধান এবং তালিকা আকারে ছাপানোর সুবিধা। ডেটাবেজে সংরক্ষিত তথ্য থেকে সব প্রতিষ্ঠানের বা নির্দিষ্ট পদমর্যাদার সবার তালিকা প্রদর্শন বা ছাপানোর ব্যবস্থাও আছে এই সফটওয়্যারে।সফটওয়্যার সম্পর্কে ম্যাক্রো সফটওয়্যারস লিমিটেডের সেন্টার ব্যবস্থাপক মোহাম্মদ নূর করিম বলেন, সফটওয়্যারটি যেন সহজভাবে ব্যবহার করা যায়, সেদিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটির মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্লিনিক, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, কো-অপারেটিভ সোসাইটি, গ্রুপ অব কোম্পানিজ ও বিউটি পারলারের যেকোনো বার্তা কম সময়ে এবং কম খরচে গ্রাহকের কাছে আলাদা বা একই সঙ্গে খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইলের মাধ্যমে পৌঁছে দিতে পারবে। সফটওয়্যারটির প্রতিটি ফিচার গ্রাহকসেবা নিশ্চিত করতে সহায়ক হবে বলে জানিয়েছেন তিনি।সফটওয়্যারটিতে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট সিডিউল, দৈনিক, সাপ্তাহিক, মাসিক অ্যাপয়েন্টমেন্ট রিপোর্ট সংরক্ষণ করে রাখা যাবে। সেই সঙ্গে এই সফটওয়্যারের মাধ্যমে উল্লেখযোগ্য দিবসে শুভেচ্ছা, নতুন পণ্য সম্পর্কে ধারণা, বিশেষ কোনো উপলক্ষ, জাতীয় কোনো বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি, যেকোনো ব্যবসায়িক প্রস্তাব জানাতে এসএমএস বা ই-মেইল করা যাবে। এক বছরের বিনা মূল্যে রক্ষণাবেক্ষণসহ সফটওয়্যারটির অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ওয়েবসাইটে (www.macrosoftwaresbd.com)।নিজস্ব প্রতিবেদক