তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শার্লক টিভি সিরিজে শার্লকের বাবা-মা চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা বাস্তবেও বেনেডিক্ট
কাম্বারব্যাচের বাবা-মা। সিরিজটির ম্যারি ওয়াটসন-জন ওয়াটসন (অ্যামান্ডা অ্যাবিংটন-মার্টিন ফ্রিম্যান) দম্পতিও সত্যিকার স্বামী-স্ত্রী।

২০১২ সালে গেম অব থ্রনস সিরিজ প্রচারিত হওয়ার পর, যুক্তরাষ্ট্রে ১৬০টিরও বেশি নবজাতক কন্যাশিশুর নাম রাখা হয় খালিসি, যা সিরিজের ডেনেরিস চরিত্রটির একটি উপাধি।
প্রিজন ব্রেক টিভি সিরিজটির জন্য উইনওয়র্থ মিলারের গায়ে উল্কি আঁকতে সাড়ে চার ঘণ্টা সময় লেগেছিল।
ডেক্সটার টিভি সিরিজে আট নম্বর সিজনের চিত্রায়ণের সময় বেশ কিছু দৃশ্যে ডেভিড জায়াসের বদলে ডেভিড জায়াস জুনিয়র অভিনয় করেছিলেন। বাপ-বেটা দেখতে অনেকটা একই রকম।
তথ্যসূত্র: সেলিব্রেটি ফ্যাক্টস