তথ্য সত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য উল্ফ অব ওয়ালস্ট্রিট ছবিটি জর্ডান বেলফোর্ট নামের একজন সাবেক ব্যাংক কর্মকর্তার জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে।
ওয়াল্ট ডিজনি আলফ্রেড হিচকককে ডিজনিল্যান্ডে শুটিং করার অনুমতি দেননি। কারণ, তাঁর ভাষ্যমতে, আলফ্রেড হিচকক সাইকোর মতো একটা বিরক্তির ছবির নির্মাতা।
ম্যান অব স্টিল ছবির অন্যতম প্রযোজক ক্রিস্টোফার নোলান ছবিতে খলনায়ক জডকে মেরে ফেলতে চাননি।
প্রিডেটর ছবির মূল চরিত্রটি করার কথা ছিল ভ্যান ড্যামের। তাঁকে বাদ দেওয়া হয়েছিল তাঁর অতিরিক্ত ‘অভিযোগপ্রবণতা’র কারণে।
এন্ডারস গেম ছবিতে যে যুদ্ধক্ষেত্রটি দেখানো হয়েছে, তার আয়তন তিনটি ফুটবল মাঠের সমান।
সূত্র: আইএমডিবি ফ্যাক্টস