তথ্যচিত্রে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুধু রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজের পরিবর্তন আশা করা যায় না। সেই সঙ্গে দরকার তৃণমূল পর্যায় থেকে জাগরণ। আর সে ক্ষেত্রে তথ্যচিত্র হতে পারে সমাজ পরিবর্তনের বড় হাতিয়ার। এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তোলা যায় সহজে।’ বলছিলেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) শিক্ষার্থী আজমিনা করিম।আজমিনার নির্মিত তথ্যচিত্র ‘বিকজ আই এম অ্যা গার্ল’ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পিপলস চয়েস’ পুরস্কার পেয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, ‘দ্য গার্লস ইমপেক্ট দ্য ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৩’ শীর্ষক চলচ্চিত্র উৎসবে শীর্ষ দশে উঠে আসে আজমিনার এই তথ্যচিত্র।উৎসবে নয় সদস্যের জুরি বোর্ডে ছিলেন দুজন নোবেলজয়ী। বাংলাদেশের মুহাম্মদ ইউনূস ও লাইবেরিয়ার লিমা ঘোয়ি। বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে উৎসবে যোগ দিয়েছিলেন এইউডব্লিউর আরও চার প্রতিযোগী।আজমিনার তথ্যচিত্রে পারিবারিক জীবনে নারী নির্যাতনের বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁর মতে, আমাদের দেশে নারীরা সবকিছু মুখ বুজে সয়ে যেতে অভ্যস্ত। কিন্তু এখন এ নিয়ে মুখ খোলার সময় এসেছে। তথ্যচিত্রের মাধ্যমে এই চেতনা জাগাতে চেয়েছেন তিনি।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আন্ডারগ্র্যাজুয়েট চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজমিনা করিম। পড়ছেন এশিয়ান স্টাডিজ বিষয় নিয়ে। ‘উন্নয়ন অধ্যয়ন’ বিষয়ের ওপর মাস্টার্স করার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করতে চান।ইতিমধ্যে আজমিনার অভিজ্ঞতার ঝুড়িতে জমেছে অনেক কিছু। বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেস একাডেমিতে থাকার সময়ে বস্তির ছেলেমেয়েদের পড়াশোনা, স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করেছেন।২০০৮ সালের এইউডব্লিউর তহবিল সংগ্রহ কার্যক্রমের প্রতিনিধিত্ব করতে জাপানে গিয়েছেন। এ নিয়ে রাজধানী টোকিওতে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন। ২০১০ সালে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষানবিশ হিসেবে যুক্তরাষ্ট্রে যান অটিজম বিষয়ে প্রশিক্ষণ নিতে। ক্যালিফোর্নিয়ার নামকরা সেবা প্রতিষ্ঠান ‘দ্য হেলপ গ্রুপে’ টিচিং অ্যাসিসটেন্টের দায়িত্ব পালন করেন।চট্টগ্রামের মেয়ে আজমিনা। চার বোনের মধ্যে সবার ছোট। বাবা এস এম আখতার-উল করিম প্রবাসে ছিলেন দীর্ঘদিন। ফিরে এসে অবসরজীবন কাটাচ্ছেন। মা তাহেরা করিম গৃহিণী। আজমিনার জীবনে মায়ের অবদানই সবচেয়ে বেশি বলে জানান তিনি।